মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৬ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ৩ দোকান ও গোডাউন, ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • হালনাগাদ সময় : ০৪:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও মালামাল ভর্তি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সুন্দরগঞ্জ ও পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের নৈশপ্রহরী প্রথম আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন এবং ফায়ার সার্ভিসে যোগাযোগ করেন। স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে পীরগাছা ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাজারের ব্যবসায়ী মো. মিজানুর রহমানের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তার দোকান ও দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পাশের তার ভাই মো. এরশাদ মিয়ার কাঠের দোকান এবং মো. হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানেও আগুন ধরে যায়। এতে তিনটি প্রতিষ্ঠানের গচ্ছিত মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দেওডোবা গ্রামের মো. মিজানুর রহমানের মুদি দোকান ও দুটি গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এছাড়া তার ভাই মো. এরশাদ মিয়ার কাঠের দোকানে প্রায় এক লাখ টাকা এবং মো. হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

হঠাৎ এই দুর্ঘটনায় দীর্ঘদিনের জমানো পুঁজি ও পণ্য হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়াতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারটি রক্ষা পেয়েছে। আগুনের সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

31 October 2026

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ৩ দোকান ও গোডাউন, ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হালনাগাদ সময় : ০৪:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬