মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫২ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসির ফল প্রকাশ: পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

  • হালনাগাদ সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের প্রতিটিতেই পাসের হার উল্লেখযোগ্য হারে কমেছে। সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৬১ দশমিক ৮০ শতাংশ এবং বরিশাল বোর্ডে সর্বনিম্ন ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সবচেয়ে বড় ধস নেমেছে বরিশাল বোর্ডে। গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ, যা এবার ১৭ দশমিক ৭৩ শতাংশ কমে ৪৪ দশমিক ৮৪ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে ঢাকা বোর্ডেও পাসের হার গত বছরের ৬৪ দশমিক ৬২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ৮০ শতাংশে। ফলে এবার সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের ব্যবধান দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৬ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন অংশ নিয়ে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ, যা গত বছর ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এবার মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা ২০২৫ সালে ছিল ৬৩ হাজার ২১৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৯ হাজার ৭২১ জন ছাত্রী এবং ২০ হাজার ৩৬৩ জন ছাত্র রয়েছেন।

অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ (গত বছর ৫৯ দশমিক ৪০), দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ (গত বছর ৫৭ দশমিক ৪৯), কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ (গত বছর ৪৮ দশমিক ৮৬), যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ (গত বছর ৫০ দশমিক ২০), চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ (গত বছর ৫২ দশমিক ৫৭), সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ (গত বছর ৫১ দশমিক ৮৬) এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৪৪ শতাংশে।

এদিকে সমমানের মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। সব মিলিয়ে ১১টি বোর্ডে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো দেশের নয়টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা ২০২৬: কুড়িগ্রামের ৯টি কলেজে পাসের হার শূন্য

31 October 2026

বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, পাস করেননি কোনো শিক্ষার্থী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসির ফল প্রকাশ: পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

হালনাগাদ সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬