মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৬ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘ফ্যাসিস্টরা ফিরে এলে দেশে আবারও ভোটারবিহীন নির্বাচন করবে’: মোতাহার হোসেন তালুকদার

  • হালনাগাদ সময় : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফ্যাসিস্টরা কোনোভাবে ফিরে আসলে দেশে পুনরায় ভোটারবিহীন নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ২নং গৌরীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোতাহার হোসেন তালুকদার বলেন, ফ্যাসিবাদের দোসররা ফিরে এলে আবারও দেশে প্রহসনের ভোটারবিহীন নির্বাচন কায়েম করবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি প্রার্থীরা দিনরাত নির্ঘুম পরিশ্রম করে মানুষের কাছে যাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিএনপির সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এই প্রচেষ্টা সফল হবে।

বিগত শাসনামলের সমালোচনা করে তিনি আরও বলেন, যারা টানা ১৭ বছর দেশে গুম, খুন, হত্যা, দখল ও চাঁদাবাজি চালিয়েছে, তাদের কোনো অনুশোচনা নেই। তারা আবারও ফিরে এসে মানুষকে কষ্ট দেওয়ার চক্রান্ত করছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে তারেক রহমান দেশের উন্নয়ন ও কল্যাণে আইন প্রণয়ন করবেন এবং নেতাকর্মীরা রাজপথে থেকে স্বৈরাচারী শক্তিকে রুখে দেবে।

সম্মেলনের উদ্বোধক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম বলেন, বিএনপি রাতের ভোট বা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি; জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসেছে এবং জনগণের ভালোবাসা নিয়েই এগিয়ে যাবে।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় সম্মেলনে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘ফ্যাসিস্টরা ফিরে এলে দেশে আবারও ভোটারবিহীন নির্বাচন করবে’: মোতাহার হোসেন তালুকদার

হালনাগাদ সময় : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬