মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০১ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার জন্মবার্ষিকী

  • হালনাগাদ সময় : ১১:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফুটবলে অনেক কিংবদন্তি এসেছেন, কেউ গতি দিয়ে, কেউ গোল দিয়ে, কেউবা অসাধারণ নেতৃত্বে মানুষের হৃদয় জয় করেছেন। কিন্তু একজন ছিলেন, যিনি ফুটবলকে শুধু খেলায় সীমাবদ্ধ রাখেননি; বানিয়েছিলেন আবেগ, প্রতিবাদ, ভালোবাসা আর কখনো কখনো বিতর্কের ভাষা। তিনি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ফুটবলের এই অবিস্মরণীয় জাদুকরের জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের কাছে ভিয়া ফিওরিতোর এক দরিদ্র পরিবারে জন্ম নেন তিনি। আট ভাইবোনের সংসারে বেড়ে ওঠা ছেলেটির শৈশব ছিল অভাবের সঙ্গে লড়াইয়ের গল্প। তিন বছর বয়সে উপহার পাওয়া একটি ফুটবলই হয়ে উঠেছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। সেই বল পায়েই একদিন পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

মাত্র ১০ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুবদল লস সেবোলিতাসে যোগ দেন ম্যারাডোনা। তার প্রতিভার ঝলক এতটাই স্পষ্ট ছিল যে, অল্প বয়সেই হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেক ঘটে তার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার জন্মবার্ষিকী

হালনাগাদ সময় : ১১:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬