মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪১ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

  • হালনাগাদ সময় : ১১:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের জ্বালানি খাতের ঐতিহাসিক মাইলফলক হিসেবে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর জন্য ‘পাওয়ার স্টার্টআপ’ অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই ধাপে চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়ার সূচনা হলো, যার মাধ্যমে কেন্দ্রটিতে নিয়ন্ত্রিত ও স্থায়ীভাবে শক্তি উৎপাদন শুরু হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড মেনে রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের স্টেজ ‘বি ওয়ান’ সফলতার সঙ্গে শেষ হয়। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও নিরসন করা হয়েছে।

চুল্লির প্রাথমিক প্রস্তুতির পর ক্রিটিক্যালিটি পর্যায়ে চুল্লির শক্তি ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। উৎপাদন মাত্রা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

হালনাগাদ সময় : ১১:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬