মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫১ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টিভির পর্দায় আজকের খেলা: ঢাকা টেস্টে বাংলাদেশের লড়াইয়ের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ

  • হালনাগাদ সময় : ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাপ্তাহিক ছুটির দিন মানেই খেলাধুলার বাড়তি বিনোদন। আর ক্রীড়াপ্রেমীদের জন্য শুক্রবার ছুটির দিনকে আরও জমজমাট করতে থাকছে ক্রিকেট ও ফুটবলের হরেক আয়োজন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি হাইভোল্টেজ ম্যাচ এবং ইউরোপীয় ফুটবলের লড়াই নিয়ে আজ সারাদিনই ব্যস্ত থাকবে ছোট পর্দা। তবে সব আকর্ষণ ছাপিয়ে বাংলাদেশি সমর্থকদের চোখ থাকবে ঢাকা টেস্টের তৃতীয় দিনে।

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সুবিধাজনক স্থানে থেকে দিন শুরু করবে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগৃহীত ২৭২ রানের জবাবে ক্যারিবীয়রা এখনো ১৩৮ রানে পিছিয়ে রয়েছে। দ্রুত বাকি ৬টি উইকেট তুলে নিয়ে নিজেদের অবস্থান সুসংহত করাই এখন নাজমুল হোসেন শান্তর দলের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাড়াও ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। ফলে টেস্টের অভিজাত লড়াইয়ের পাশাপাশি কুড়ি ওভারের চার-ছক্কার বিনোদনও উপভোগ করতে পারবেন দর্শকরা।

ফুটবল অঙ্গনেও উত্তেজনা কম নয়। ফরাসি লিগ ওয়ানে রাত ১২টায় মাঠে নামবে পিএসজি, প্রতিপক্ষ লে হাভ্রে। এছাড়া বুন্দেসলিগায় রাত ১টা ৩০ মিনিটে মেইঞ্জ মুখোমুখি হবে এলভার্সবার্গের এবং লা লিগায় রাত ২টায় লড়াই করবে ভিয়ারিয়াল ও এসপানিওল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

30 October 2026

জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কাজে আসবে না: রাশেদ খাঁন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টিভির পর্দায় আজকের খেলা: ঢাকা টেস্টে বাংলাদেশের লড়াইয়ের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ

হালনাগাদ সময় : ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬