মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৩ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেত্রকোনোয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত

  • হালনাগাদ সময় : ১১:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় একজন নারী গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

দুপুরে কেন্দুোনা-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়ের কাছে লাহেড়ী বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মাহমুদুল হক শাহীন ওরফে শাহীন সরকার (৪০) এবং তার ছেলে রাজিন (৬)। নিহত শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনোয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত

হালনাগাদ সময় : ১১:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬