মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০০ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

  • হালনাগাদ সময় : ১১:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫-৫০) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ওই নারী বাহুলী ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার বিকেলেও তাকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা যায়। এর আগে স্থানীয় একটি কলোনিতে গিয়ে তিনি পানি ও খাবার চান। এ সময় স্থানীয় বাসিন্দারা তার শরীরে জ্বরের লক্ষণ দেখতে পান। পরে তিনি সেখান থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে ঘোরাফেরা করার সময় কয়েকজন তাকে সামনে ট্রেন আসার কথা জানিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বলেন। কিন্তু তিনি কর্ণপাত না করে রেললাইনের পাশেই বসে থাকেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের বাসিন্দা বলে জানান। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় লোকজন সকালে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এই রেলপথে প্রতিদিন ভোর ও সকালে চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস চলাচল করে। স্থানীয়দের ধারণা, এসব ট্রেনের কোনো একটির নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

বাহুলী রেলগেটের গেটম্যান মো. হানিফ বলেন, রেলগেট থেকে কিছুটা দূরে ঘটনাটি ঘটেছে। এ কারণে প্রথমে তা তাদের চোখে পড়েনি। সকালে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম জানান, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তবে কোন ট্রেনের নিচে ওই নারী কাটা পড়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

হালনাগাদ সময় : ১১:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬