মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৫ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাবনায় পলিথিনের ঘরে বজ্রপাত: প্রাণ গেল ৬ জনের, আহত ৫

  • হালনাগাদ সময় : ১১:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাবনার মালঞ্চি ইউনিয়নে তীব্র বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টি ও ঝড়ের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় কয়েকজন কিশোর ও তরুণ বিলের মধ্যে একটি পলিথিনের ছাউনিযুক্ত অস্থায়ী ঘরে আশ্রয় নিয়েছিলেন। আকস্মিকভাবে ঘরটির ওপর বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান আরও জানান, বজ্রাঘাতের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছয়জন মারা যান। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাবনায় পলিথিনের ঘরে বজ্রপাত: প্রাণ গেল ৬ জনের, আহত ৫

হালনাগাদ সময় : ১১:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬