মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

  • হালনাগাদ সময় : ১১:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ডাউন লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ যান্ত্রিক ত্রুটি ঘটে। তবে ট্রেনের চালক ও প্রকৌশলীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় হুক মেরামত করে বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটির ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ বগির পর থাকা কাপলিং হুক ভেঙে যায়। ফলে ইঞ্জিনসহ প্রথম তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায় এবং বাকি বগিগুলো পেছনে বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, বিষয়টি টের পেয়ে চালক দ্রুত ট্রেন থামান এবং পুশব্যাক করে পেছনে থাকা বগিগুলোর সঙ্গে পুনরায় সংযুক্ত করেন। রেলওয়ে কর্মীদের চেষ্টায় সংযোগ স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার একই উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের বগিও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

হালনাগাদ সময় : ১১:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬