মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪১ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নাঈমের ঘূর্ণিজাদুতে ক্যারিবীয়দের ধস, প্রথম ইনিংসে লিড বাংলাদেশের

  • হালনাগাদ সময় : ০২:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও পুরোনো বলেই আস্থা রেখেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সেই আস্থার শতভাগ প্রতিদান দিলেন অফ স্পিনার নাঈম হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাঁর চমৎকার বোলিংয়ে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত ২৪৫ রানেই অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংসে ২৭২ রান করা বাংলাদেশ গুরুত্বপূর্ণ ২৭ রানের লিড পেয়েছে।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে মাঠে নেমেছিল ক্যারিবীয়রা। দিনের শুরুতে তেজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভসের জুটিতে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে ব্যক্তিগত ৫৬ রানে চন্দরপলকে স্লিপে শান্তর তালুবন্দি করে ৬২ রানের প্রতিরোধ ভাঙেন পেসার শরীফুল ইসলাম।

এরপর ষষ্ঠ উইকেটে অধিনায়ক রোস্টন চেজ ও গ্রিভস মিলে ৫১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। মধ্যাহ্নবিরতির ঠিক আগমুহূর্তে ৪৬ রান করা গ্রিভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটিটি ভাঙেন নাঈম হাসান।

বিরতির পর স্বাগতিক স্পিন আক্রমণের সামনে কার্যত ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। এক প্রান্তে চেজ ৪৩ রানে অপরাজিত থাকলেও অপর প্রান্তে উইকেটের মিছিলে মাত্র ১১ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জেইডেন সিলসকে আউট করে ক্যারিবীয়দের ইনিংসের ইতি টানার পাশাপাশি ইনিংসে ৪ উইকেট পূর্ণ করেন নাঈম। মাত্র ৩৩ রান খরচায় ৪ উইকেট শিকারের পথে বলের হিসাবে দ্রুততম বাংলাদেশি স্পিনার হিসেবে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের পক্ষে নাঈমের চার উইকেট ছাড়াও মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট লাভ করেন। শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট। সফরকারীদের হয়ে চন্দরপল ৫৬ ও জন ক্যাম্পবেল ৫৪ রান করেন। প্রথম ইনিংসে ২৭ রানের মানসিক স্বস্তি নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে স্বাগতিক দল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাঈমের ঘূর্ণিজাদুতে ক্যারিবীয়দের ধস, প্রথম ইনিংসে লিড বাংলাদেশের

হালনাগাদ সময় : ০২:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬