মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৫ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

  • হালনাগাদ সময় : ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক—জনতা ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনোনয়ন দিয়েছে সরকার। চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ হবে আগামী তিন বছর।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব আফরোজা আক্তার রিবা।

মনোনীত কর্মকর্তাদের মধ্যে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকে এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংক পিএলসির এমডি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ নিজ ব্যাংকে যোগদানের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

হালনাগাদ সময় : ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬