মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৪ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বর্ণাঢ্য আয়োজনে দি প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • হালনাগাদ সময় : ০৮:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

‘নব উদ্যমে জাগরণ’ প্রতিপাদ্য সামনে রেখে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শান্তা পিনাকলে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিশেষ দোয়ার মাধ্যমে সূচনা হওয়া এই অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রায় দীর্ঘদিন ধরে অবদান রাখা কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি বলেন, অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে সততা ও স্বচ্ছতার নীতিতে ব্যাংক পরিচালনা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকের আমানতের সুরক্ষা ও সেবার গুণগত মান বৃদ্ধি করে গ্রাহক আস্থা অর্জনে সুপরিকল্পিত পদক্ষেপে কাজ চলছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, সুশাসন, স্বচ্ছতা ও সর্বস্তরের কর্মীদের নিষ্ঠার মাধ্যমেই প্রিমিয়ার ব্যাংক টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বর্ণাঢ্য আয়োজনে দি প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হালনাগাদ সময় : ০৮:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬