মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

  • হালনাগাদ সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

হামলার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অভিযুক্ত শাহেদ ও তাঁর সহযোগীদের চেয়ার দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুষি মেরে আহত জুয়েলকে জখম করতে দেখা যায়। আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। অপরদিকে অভিযুক্ত শাহেদ হোসেন দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের দ্বিতীয় বর্ষের সভাপতি ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোবাইল ফোন কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে প্রথম দফায় মারামারি হয়। পরবর্তীতে জুয়েল হাসপাতালে আশ্রয় নিলে সেখানে ঢুকেও তাঁর ওপর হামলা চালানো হয়। আকস্মিক এ ঘটনায় হাসপাতাল চত্বরে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপ পাল জানান, সিসিটিভি ক্যামেরায় হামলার পুরো চিত্র ধরা পড়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ পুনরুদ্ধার করবেন যেভাবে: জেনে নিন নিয়ম

26 October 2026

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার কারাগারে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

হালনাগাদ সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬