মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০১:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামের এক ব্যক্তির মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনোরঞ্জন মন্ডল কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা দিগম্বর মণ্ডলের ছেলে। স্বজনরা জানান, গত চার দিন আগে নিজের ধানক্ষেতে কীটনাশক দিতে গিয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য নানা জায়গায় সন্ধান চালিয়েও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয় কৃষকেরা শৈলখালীর মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে শনাক্ত করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, পুরো ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ০১:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬