মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তাওয়াফ ও সাঈ সহজ করতে নুসুক অ্যাপে বৈদ্যুতিক কার্ট বুকিং সেবা চালু

  • হালনাগাদ সময় : ০৮:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র মক্কার মসজিদে হারামে উমরাযাত্রীদের জন্য তাওয়াফ ও সাঈ করার প্রক্রিয়া আরও সহজ করতে বৈদ্যুতিক কার্ট বুকিংয়ের সুযোগ চালু করেছে সৌদি আরবের নুসুক অ্যাপ। বিশেষ করে বয়স্ক এবং শারীরিক সীমাবদ্ধতা থাকা পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যে উমরার রীতিনীতি পালনে এ সেবা বিশেষ ভূমিকা রাখবে।

সৌদি প্রেস এজেন্সির তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন জানায়, নতুন এই পরিষেবার মাধ্যমে যেকোনো ইবাদতকারী অ্যাপের সাহায্যে আগে থেকেই বৈদ্যুতিক কার্ট বুক করতে পারবেন। এতে করে দীর্ঘ পথ হাঁটতে কষ্ট হওয়া পুণ্যার্থীদের চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

মসজিদে হারাম ও মসজিদে নববির তদারককারী সংস্থা ‘জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক’ এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। সংস্থাটি শুধু কার্ট সরবরাহই নয়, ব্যবহারকারীদের প্রয়োজনীয় সহায়তা ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতেও নিয়োজিত রয়েছে।

হজ ও উমরা সেবাকে আধুনিক ও প্রযুক্তিবান্ধব করার অংশ হিসেবে সৌদি আরব এ উদ্যোগ গ্রহণ করেছে। অ্যাপের মাধ্যমে খুব সহজেই যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ পুনরুদ্ধার করবেন যেভাবে: জেনে নিন নিয়ম

26 October 2026

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার কারাগারে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তাওয়াফ ও সাঈ সহজ করতে নুসুক অ্যাপে বৈদ্যুতিক কার্ট বুকিং সেবা চালু

হালনাগাদ সময় : ০৮:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬