মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৯ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

  • হালনাগাদ সময় : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের সব ধরনের ইজতেমা ও তাবলিগি কার্যক্রম বন্ধ রাখার জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড পয়েন্টে দেশের শীর্ষ আলেম-ওলামাদের জাতীয় পরামর্শ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এসব দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে এই সভার আয়োজন করা হয়, যেখানে দেশের ৬৪টি জেলা থেকে শীর্ষ আলেম ও ধর্মীয় নেতারা অংশ নেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি সরকারের একটি দায়িত্বশীল মহল থেকে হেফাজতে ইসলামের আমীরের কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি দেওয়ার বিষয়ে মতামত চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আলেমদের পরামর্শের ভিত্তিতেই নিজেদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, ২০২৫ সালের পর সাদপন্থীদের টঙ্গী মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের পূর্ব সিদ্ধান্ত বহাল রাখতে হবে।

সংবাদ সম্মেলন থেকে আলেম নেতারা হুঁশিয়ার করে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সরকারের ওপর কোনো অনুচিত চাপ সৃষ্টি করা হলে কিংবা বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে কঠোর প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

হালনাগাদ সময় : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬