মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৫ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসা উৎসব, পুণ্যার্থীদের ঢল

  • হালনাগাদ সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসা উৎসব। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চেরাংঘাটা এলাকায় বাঁকখালী নদীর দুই তীরে এ উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর ঢল নামে।

পঙ্খিরাজ, হাতি, ময়ূর ও বুদ্ধজাদিসহ বিভিন্ন দৃষ্টিনন্দন আকৃতিতে সাজানো সাতটি কাল্পনিক জাহাজ নৌকার ওপর বসিয়ে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। বিশ্বাস করা হয়, নদীর স্রোতে ভেসে যাওয়া এই জাহাজগুলো পুণ্যার্থীদের প্রার্থনা স্বর্গে পৌঁছে দেবে। নাচ, গান ও বাদ্যযন্ত্রের তালে ঐতিহ্যবাহী এই আয়োজন অসাম্প্রদায়িক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম। তিনি তাঁর বক্তব্যে অসাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষ আমরা এক এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সহ বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় গুরু ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসা উৎসব, পুণ্যার্থীদের ঢল

হালনাগাদ সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬