মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জিতে নিয়েছেন ১৫ জন ভাগ্যবান গ্রাহক। গত অক্টোবর মাসের প্রথমার্ধে (১ থেকে ১৫ অক্টোবর) পরিচালিত এই ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট এবং টিভির বিল প্রদানকারীদের মধ্যে প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারীরা এই পুরস্কার অর্জন করেন।
এ ছাড়া ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে বিকাশ-এ প্রথম ইউটিলিটি বিল প্রদানকারী ৪৮০ জন গ্রাহক আকর্ষণীয় ক্যাশব্যাক লাভ করেছেন।
সম্প্রতি বিকাশ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী গ্রাহকদের হাতে স্মার্ট টিভির কুপন তুলে দেওয়া হয়।
গ্রাহকদের স্বস্তি দিতে আগামী ১ নভেম্বর থেকে আবারও এই বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির সর্বোচ্চ বিল পরিশোধ করে প্রতিদিন একজন গ্রাহক জিতে নিতে পারবেন একটি স্মার্ট টিভি।
পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী মোট ৪৮০ জন গ্রাহক বিকাশ-এর মাধ্যমে বিল পেমেন্ট করে পেতে পারেন ৫০ শতাংশ পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক।
বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড ও সরকারি ফি-সহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিল খুব সহজেই বিকাশে পরিশোধ করা যাচ্ছে। এছাড়া গ্রাহকরা বিল পরিশোধের পর পরিবেশবান্ধব ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারছেন।


























