মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তেহরানে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

  • হালনাগাদ সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও বৃহত্তর সংকটের প্রেক্ষাপটে তেহরানে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসতে যাচ্ছেন ‘মক্কা চুক্তি’ভুক্ত তিন দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে এটিকে প্রথম উচ্চপর্যায়ের সমন্বিত কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং ওয়াশিংটন-তেহরান দ্বন্দ্বের তীব্রতার মধ্যেই এই বৈঠকের রূপরেখা চূড়ান্ত হয়েছে। গত আগস্টে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র পর এটিই তিন দেশের কোনো যৌথ শীর্ষ পর্যায়ের ইরান মিশন। ওই চুক্তি অনুযায়ী, জোটভুক্ত যেকোনো এক দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ফিলিস্তিন ও লেবাননের সার্বিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের কূটনৈতিক ও কৌশলগত জবাব নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফরের ধারাবাহিকতায় এই যৌথ বৈঠকের প্রক্রিয়া গতি পায় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

26 October 2026

৪১ বছরে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী অসিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তেহরানে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

হালনাগাদ সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬