মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল কিনে কর্মস্থলে ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। স্বজনরা জানান, ২০২৩ সালে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে ফুফাতো ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতেন। শনিবার সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও বয়োবৃদ্ধ মা রেখে গেছেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা নিহতের নিথর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং মরদেহ দেশে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সব সহায়তার ব্যবস্থা করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬