মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩০ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর পরদিনই শোক সামলাতে না পেরে পুত্রবধূর প্রয়াণ

  • হালনাগাদ সময় : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুশোক সহ্য করতে না পেরে এক পুত্রবধূর আকস্মিক মৃত্যু হয়েছে। স্বজনের প্রয়াণের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ার পর অসুস্থ হয়ে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. মফিজুর রহমান মফিজ মারা যান। শ্বশুরের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার ছেলে আলমগীর হোসেনের স্ত্রী চরম অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রোববার সকালে তারও মৃত্যু হয়।

একই পরিবারের মাত্র এক দিনের ব্যবধানে দুজন সদস্যকে হারিয়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। রোববার সকালে মরহুম মফিজ মিয়ার জানাজা স্থানীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হলেও তার পুত্রবধূর জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাবার বাড়িতে।

চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজ মিয়া এলাকার একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। শ্বশুরের বিয়োগব্যথা সামলাতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুত্রবধূর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর পরদিনই শোক সামলাতে না পেরে পুত্রবধূর প্রয়াণ

হালনাগাদ সময় : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬