মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কক্সবাজারের ১৭৯ বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা, রামুতে জাহাজ ভাসা উৎসবের প্রস্তুতি

  • হালনাগাদ সময় : ০২:০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলার ১৭৯টি বৌদ্ধ বিহারে ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি ঐতিহ্যবাহী ফানুস ওড়ানো হবে। একই সঙ্গে রামু, চকরিয়া ও কক্সবাজার সদর এলাকায় আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসব।

জেলা প্রশাসনের সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর রামুর ফকিরা বাজার সংলগ্ন বাঁকখালী নদী ও চকরিয়ার হারবাংছড়া খালে এই উৎসব অনুষ্ঠিত হবে। পরদিন কক্সবাজার শহরের কবিতা চত্বর পয়েন্ট ও চৌফলদণ্ডী খালেও ভাসানো হবে রঙিন জাহাজ। বাঁশ, কাঠ ও বেত দিয়ে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতিতে তৈরি এসব জাহাজ ভাসানোর আয়োজন দেখতে প্রতিবছরই হাজারো পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে।

উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হবে। উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ ও প্রশাসন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কক্সবাজারের ১৭৯ বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা, রামুতে জাহাজ ভাসা উৎসবের প্রস্তুতি

হালনাগাদ সময় : ০২:০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬