মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ক্যানসারের কাছে হার মানলেন তরুণ ক্রিকেটার হৃদয়, স্তব্ধ ফেনীর ক্রীড়াঙ্গন

  • হালনাগাদ সময় : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার আজন্ম স্বপ্ন বুকে চেপেই না-ফেরার দেশে পাড়ি জমালেন ফেনীর তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই সম্ভাবনাময় ক্রিকেটার দীর্ঘদিন ধরে রক্তের ক্যানসার ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’র (এএমএল) সঙ্গে লড়াই করছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

শনিবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসার পথে শেষনিশ্বাস ত্যাগ করেন এই তরুণ ক্রিকেটার। ওই দিন রাত ৯টায় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই চৌধুরী হাট ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

হৃদয় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে। বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় দলে খেলার পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পর তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ২ জুলাই বিসিবি কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সমান অঙ্কের আর্থিক সহায়তা দেয় বিসিবিও।

স্থানীয় ক্রীড়া সংগঠকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও তরুণ এই ক্রিকেটারকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর অকালপ্রয়াণে শোক প্রকাশ করে বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরিফুল ইসলাম অপু বলেন, হৃদয়ের এই চলে যাওয়া জেলা তথা দেশের ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ক্যানসারের কাছে হার মানলেন তরুণ ক্রিকেটার হৃদয়, স্তব্ধ ফেনীর ক্রীড়াঙ্গন

হালনাগাদ সময় : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬