মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪৪ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩টি

  • হালনাগাদ সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্যমতে, বিভিন্ন বিভাগে পরিচালনায় রমনা বিভাগ থেকে ৩৬ জন, লালবাগ থেকে ৭৮, ওয়ারী থেকে ৯৩, মতিঝিল থেকে ৮২, তেজগাঁও থেকে ৯২, মিরপুর থেকে ১৪০, গুলশান থেকে ৭৮, উত্তরা থেকে ৫৭ এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল নেশাজাতীয় সিরাপ ইস্কাফ, একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল সেট এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩টি

হালনাগাদ সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬