মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মিষ্টির পদত্যাগে শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আজ

  • হালনাগাদ সময় : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ ২৬ অক্টোবর বিকেল ৪টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ নির্দিষ্ট সময়ের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্র বাছাই করা হবে ২৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ থাকবে ২৮ অক্টোবর এবং তা নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। তার পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে উপনির্বাচনের পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিষ্টির পদত্যাগে শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আজ

হালনাগাদ সময় : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬