মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ১৫

  • হালনাগাদ সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকালে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সৌরভ (৩২) এবং আসিফ (২৬)। আসিফের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘দিগন্ত পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আসিফের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারসহ এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ১৫

হালনাগাদ সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬