মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া সংলগ্ন হালদা নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে তীব্র ঝুলন্ত পার্লামেন্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

28 October 2026

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬