মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২০ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে ফের স্বর্ণের বড় দরপতন, চার মাসের মধ্যে সর্বনিম্ন

  • হালনাগাদ সময় : ০৭:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তায় বড় ধরনের পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির সাপ্তাহিক দরপতন গত চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স চার হাজার ১৩ দশমিক ৩৪ ডলারে নেমে এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম কমে চার হাজার ২৮ ডলারে দাঁড়িয়েছে। এতে চলতি সপ্তাহেই স্বর্ণের সার্বিক মূল্য কমেছে প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতির আশঙ্কা দীর্ঘায়িত হওয়া এর মূল কারণ। ক্যাপিটাল ডটকমের বাজার গবেষণা প্রধান মন্টে সাফিয়েদ্দিন জানান, সুদের হার চড়া থাকার সম্ভাবনা জোরালো হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে অন্যান্য লাভজনক খাতে ঝুঁকছেন, যা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্ববাজারে ফের স্বর্ণের বড় দরপতন, চার মাসের মধ্যে সর্বনিম্ন

হালনাগাদ সময় : ০৭:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬