মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের ডিসি

  • হালনাগাদ সময় : ১২:৩১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে এবং নিজেদের দেশের সেবায় নিয়োজিত রাখতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ শপথ পাঠ করিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। সোমবার দুপুরে গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এই শপথ পাঠ করানো হয়। প্রতিষ্ঠানের শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, একতা ও শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন নবাগত জেলা প্রশাসক। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। ওই সভায় জেলার সার্বিক উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের ডিসি

হালনাগাদ সময় : ১২:৩১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬