মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

গাজায় এতিম শিশুদের দৌড় প্রতিযোগিতা: বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের প্রয়াস

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে মা-বাবাকে হারানো শিশুদের করুণ বাস্তবতার দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে এক বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতীকী ম্যারাথনে শত শত ফিলিস্তিনি শিশু অংশগ্রহণ করে।

মানবাধিকার ও ত্রাণ সংস্থা ‘ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং ফর হিউম্যানিটেরিয়ান’ এই আয়োজনের উদ্যোগ নেয়। সংস্থাটি জানায়, যুদ্ধে প্রতিদিন বহু শিশু তাদের বাবা-মা বা অভিভাবককে হারিয়ে এতিম হচ্ছে। চরম অনিশ্চয়তা ও মানবিক সংকটের মুখে পড়া এসব শিশুর দুঃখ-কষ্ট ও দুর্দশার কথা বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ম্যারাথন চলাকালে শিশু ও আয়োজকদের পক্ষ থেকে অবরুদ্ধ গাজার এতিম শিশুদের সুরক্ষায় স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালন এবং জরুরি মানবিক সহায়তা এগিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

গাজায় এতিম শিশুদের দৌড় প্রতিযোগিতা: বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের প্রয়াস

আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬