সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘ চার বছর ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম সংকটের মুখে। সম্প্রতি উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সামরিক হামলার অভিযোগ তোলায় মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চললেও ইয়েমেন এতদিন এই সংঘাত থেকে কিছুটা দূরে ছিল, তবে নতুন এই ঘটনায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
হুথিদের দাবি, সৌদি বাহিনী ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাবর্ষণ করেছে, যেখানে ইরানের একটি বিমান অবতরণের কথা ছিল। এর জবাবে হুথিরা সৌদি আরবের আবহা বিমানবন্দর লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ। তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে ইয়েমেনে নতুন করে সহিংসতার চক্র শুরু না হয়। ২০২২ সালে সম্পাদিত শান্তিচুক্তি ভেঙে নতুন করে সংঘাতের এই প্রবণতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 























