শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’ এর জাতীয় পর্যায়ের খেলা বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ এপ্রিল ইউনিয়ন পর্যায় থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সারা দেশের ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বাধা পেরিয়ে আটটি বিভাগের চ্যাম্পিয়ন দলগুলো এখন জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল এই চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 





















