ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অস্তিত্বহীন মসজিদের নামে সরকারি অনুদান: বিএনপি নেতাকে শোকজ

লক্ষ্মীপুরে সরকারি উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাতের লক্ষ্যে অস্তিত্বহীন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে তালিকা তৈরির অভিযোগে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত নুর হোসেন চৌধুরী আরজু সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি। তাকে আগামী ৭ জুনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে উপজেলা বিএনপি।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদীয় আসনের উন্নয়ন বরাদ্দের আওতায় ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নামে একটি প্রতিষ্ঠানের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়। তবে সরেজমিনে দেখা গেছে, ওই স্থানে কোনো মসজিদের অস্তিত্ব নেই। পুকুরপাড়ে নামাজ পড়ার একটি সাধারণ মাচা থাকলেও সেটিকে জামে মসজিদ হিসেবে দেখিয়ে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়। যদিও অভিযুক্ত নেতা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

অস্তিত্বহীন মসজিদের নামে সরকারি অনুদান: বিএনপি নেতাকে শোকজ

আপডেট সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬