ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বেনাপোল বাজারে এই ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় তাদের চারজন নেতা আহত হয়েছেন এবং তাদের গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, সাদিপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদে পরিদর্শনে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার সময় অতর্কিত ডিম নিক্ষেপ ও পরে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে স্থানীয় পুলিশ প্রশাসন এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৫:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬