উত্তর আমেরিকা বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে ভক্তদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করা এই তারকা ফুটবলার প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য প্রস্তুত।
৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ উদ্বেগ ছিল। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শেষ দিকে খেলতে গিয়ে অস্বস্তি অনুভব করায় তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেই তাকে একাদশে দেখা যাবে। তবে টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























