প্রেম ও বিরহের আবহে সংগীতশিল্পী রুবা মজুমদারের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। ভালোবাসার না-বলা কথা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে এই গানে। গানটির কথা ও সুর করেছেন এস. আই. খোকন এবং সংগীতায়োজন করেছেন রাজন সাহা।
গানটি নিয়ে রুবা মজুমদার জানান, তিনি বাংলা গানের চর্চা অব্যাহত রাখতে চান এবং ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের গানেও নিজের কণ্ঠের জাদু ছড়িয়ে দিতে আগ্রহী। এমডি সাইদুজ্জামান পলাশের পরিচালনায় গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। সরকারি সংগীত কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা রুবা মজুমদার ‘ঢাকা ফোকস’ ব্যান্ডের মাধ্যমে ফোক ফিউশন নিয়ে কাজ করছেন এবং নিয়মিত মৌলিক গান প্রকাশ করে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।
রিপোর্টারের নাম 























