মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তাকে পুনরায় দায়িত্ব দেওয়ার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভের ফলে স্থানীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ান অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পুনর্বিবেচনার জোর দাবি জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ভোটে বিজয়ী হওয়ার পর দীপেন দেওয়ান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি: সরকারের ব্যর্থতায় দেশ বসবাসের অযোগ্য হবে

দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

আপডেট সময় : ১২:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬