ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে হিজবুল্লাহর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

লেবাননে চলমান সংঘাত নিরসনে হিজবুল্লাহর সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়েছে এবং উভয় পক্ষই সব ধরনের সামরিক আক্রমণ বন্ধে সম্মত হয়েছে। এর ফলে ইসরায়েলের ওপর যেমন হামলা হবে না, তেমনি ইসরায়েলও হিজবুল্লাহর ওপর কোনো আক্রমণ পরিচালনা করবে না।

লেবাননের প্রেসিডেন্সিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, হিজবুল্লাহ পারস্পরিক হামলা বন্ধের একটি মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধবিরতির বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা অব্যাহত রাখে, তবে বৈরুতে তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরের ত্রাস ‘জামাই ইয়াসিন’: পাহাড়ের নেপথ্যে এক অন্ধকার অধ্যায়

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে হিজবুল্লাহর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

আপডেট সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬