ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার জেরে সাভার থানার ওসি প্রত্যাহার

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রবিবার তাকে এই প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। এর আগে, গত শুক্রবার (২২ মে) পেশাগত দায়িত্ব পালনকালে কিছু সাংবাদিক দুর্বৃত্তদের হামলায় শিকার হন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর দ্রুততম সময়ে মূল আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থতা এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ওসির ব্যর্থতাকেই এই প্রত্যাহারের কারণ হিসেবে দেখা হচ্ছে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তারা এখনো লিখিত আদেশ পাননি, তবে প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো মনে করছে, ওসি আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন।

এর আগে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত মাদক ব্যবসায়ী শামীম রেজার (৩৫) সঙ্গে সখ্যতা ও যোগাযোগের অভিযোগে সাভার মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। শনিবার বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগ ও পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার সাভার মডেল থানা পরিদর্শনের সময় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, প্রত্যাহার করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ মে) সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভির স্থানীয় প্রতিনিধি, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল কাইয়ুম এবং দেশ টিভির প্রাইভেটকার চালক জয়নাল। হামলাকারীরা তাদের দেশি অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

সাংবাদিকদের ওপর হামলার জেরে সাভার থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় : ০১:০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬