ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ওআইসি যুব সম্মেলনে মুসলিম বিশ্বের তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গত মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতিগত উদ্ভাবনের ক্ষেত্রে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল একটি অনন্য প্ল্যাটফর্ম। বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এই উদ্যোগ তরুণদের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ এই সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে।

দেশের বর্তমান জনমিতিক অবস্থার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, বাংলাদেশ এখন তার ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক লভ্যাংশের সুবর্ণ সময় পার করছে, যেখানে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবক। ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশ্বমানের অবকাঠামো নির্মাণের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের অদম্য মনোবল ও কঠোর পরিশ্রম করার সক্ষমতা দেশকে সম্ভাবনার এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া জাতীয় যুব ও উদ্যোক্তা নীতিমালার মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলা এবং স্টার্ট-আপ গ্র্যান্ট ও সহজ শর্তে ঋণের মাধ্যমে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়, প্রধানমন্ত্রীর গভীর শোক

ওআইসি যুব সম্মেলনে মুসলিম বিশ্বের তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬