ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিতে বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৩ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৪ বার বাড়ানো এবং ২৮ বার কমানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ওলবাচিয়া পদ্ধতি’ পাইলট প্রকল্প বিবেচনাধীন: স্বাস্থ্যমন্ত্রী

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিতে বাড়লো ২১৫৮ টাকা

আপডেট সময় : ০৩:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬