কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ব্যাটারিচালিত রিকশা (টমটম) পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে দক্ষিণ ধুরুং দরবার রাস্তার মাথায় অবস্থিত একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে একটি জেনারেটর ও আইসক্রিম ভ্যানসহ গ্যারেজে থাকা সব গাড়ি ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী চালকরা জানান, অনেকে সুদে ঋণ নিয়ে গাড়ি কিনেছিলেন, এই দুর্ঘটনায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে।
রিপোর্টারের নাম 





















