জামালপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালিত এই অভিযানে র্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে গাড়িটির কাঁচ ভেঙে যায়।
অভিযানে পরিবেশগত ছাড়পত্র না থাকায় ‘জীরণ ব্রিক ফিল্ড’কে ৫ লাখ টাকা জরিমানা এবং বুলডোজার দিয়ে এর চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। একই এলাকায় আরেকটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ ঘটনায় রোজিনা বেগম ও মাহমুদুল হাসান সুজন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় অভিযুক্তদের পক্ষ থেকে হামলাকারী নারীকে মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে প্রধান অভিযুক্ত ইটভাটা মালিক পলাতক রয়েছেন।
রিপোর্টারের নাম 






















