ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, শোকের ছায়া এলাকায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সরকারি কেএম কলেজ শাখা ছাত্রদল নেতা হামিম সরদার (২২) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিম সরদার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মালিগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামিম ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে।

ঘটনার পর থেকে হামিমের মা শোকে পাথর হয়ে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় এবং ছাত্রদল নেতাকর্মীদের মাঝে শোকের মাতম চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট, সার ডিলার ও ‘গুপ্ত’ রাজনীতি ইস্যুতে উত্তপ্ত সংসদ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, শোকের ছায়া এলাকায়

আপডেট সময় : ০৯:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬