ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এনবিআরের বরখাস্ত হওয়া সেই কর্মকর্তাকে পুনর্বহাল, দেওয়া হলো লঘুদণ্ড

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও প্রশাসন পৃথকীকরণের বিরোধিতায় আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া এক নারী কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীবকে তিন বছরের জন্য বেতন গ্রেডের তিন ধাপ নিচে নামিয়ে দেওয়ার শর্তে এই পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছর এনবিআর সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বার্তা প্রদান করেন বলে অভিযোগ ওঠে। বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে এই লঘুদণ্ড প্রদান করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

এনবিআরের বরখাস্ত হওয়া সেই কর্মকর্তাকে পুনর্বহাল, দেওয়া হলো লঘুদণ্ড

আপডেট সময় : ১০:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬