ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আন্দামান সাগরে ট্রলারডুবি: নিখোঁজ ২৫০ জনের মধ্যে বহু বাংলাদেশি

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে আন্দামান সাগরে ঝোড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে যানটি। অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রলারটি সমুদ্রের মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জানালা খুললেই তামাকের বিষাক্ত শ্বাস, চকরিয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে

আন্দামান সাগরে ট্রলারডুবি: নিখোঁজ ২৫০ জনের মধ্যে বহু বাংলাদেশি

আপডেট সময় : ১০:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬