ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবারও চিঠি দিল এনসিপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়ার দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের প্রতি অনড় অবস্থান ব্যক্ত করেছে। দলটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শাপলা, সাদা শাপলা কিংবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপির অনুকূলে এই তিনটি প্রতীকের যেকোনো একটি বরাদ্দ দিতে হবে।

মঙ্গলবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত চিঠিটি ই-মেইলে ইসির সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছে দলটি। ইসির কাছে পাঠানো এই চিঠিতে শাপলা প্রতীকের সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ইসির দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এনসিপি ইসির সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দিয়ে শাপলা প্রতীকের বিষয়ে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে এনসিপি রয়েছে। বর্তমানে দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা, তা জানতে চেয়ে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দিয়েছিল এবং এক সপ্তাহের মধ্যে তা জানাতে অনুরোধ করেছিল।

মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদমাধ্যমকে বলেন, এনসিপি আহ্বায়ক স্বাক্ষরিত ইসির চিঠির জবাব ইমেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। তিনি জানান, ইসি সচিব বিদেশে থাকায় তারা আজ সশরীরে দেখা করতে যাননি, তবে মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইসির পাঠানো ৫০টি প্রতীকের তালিকা থেকে এনসিপি কোনোটিই বেছে নেয়নি। তারা ইসির চিঠিতে দেওয়া প্রতীকগুলোকে ‘না’ করে দিয়েছে এবং তাদের প্রতীক ‘শাপলা’ হবে বলে জানিয়েছে। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত হলে সেই তালিকা থেকে নমুনা বাছাই করা হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবারও চিঠি দিল এনসিপি

আপডেট সময় : ১১:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫