মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৮০ বছর বয়সেও ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছেন শেখ হাসিনা: বাণিজ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনা ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও ৮০ বছর বয়সে এসেও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত বিএনপি আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, মিথ্যাকে স্বাভাবিক বুলি বানানোর ক্ষেত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী। তিনি দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য দিলেও, চাইলে এখনই ফিরতে পারেন। তবে ফিরলে তাঁকে অবশ্যই জনগণের ওপর সংঘটিত অপরাধের জন্য প্রচলিত আইনি প্রক্রিয়ায় বিচার ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সজাগ রয়েছেন। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, অ্যাডভোকেট এমরান আহমেদসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। সমাবেশ শেষে একটি বড় গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৮০ বছর বয়সেও ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছেন শেখ হাসিনা: বাণিজ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬