মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৫ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

  • হালনাগাদ সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশের শ্রমবাজার এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেতে পারে।

আনোয়ার ইব্রাহিমের সফর উপলক্ষে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এস. আর. ও. নং ৪শিরোনাম-আইন/২০২৬ নম্বরে জারি করা প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেয়ার পর কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফলে ঢাকায় তার অবস্থান প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, কর্মীদের অধিকার ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা আলোচনায় আসতে পারে। এছাড়া হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২২ জুন কুয়ালালামপুরে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দুই নেতা উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার ওপরও গুরুত্ব দেন।

আনোয়ার ইব্রাহিমের এবারের সফরকে জুনের বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ হিসেবে দেখছে ঢাকা। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশন বৈঠক ও দ্বিপক্ষীয় পরামর্শ সভা আয়োজনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় তিনি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হালনাগাদ সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬